ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, রাজনৈতিক মহলে শোকের ছায়া

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রখ্যাত আলেম প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেলে কানাইঘাট তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় জানানো হয়, তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে নিজ নির্বাচনি এলাকায় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ সমাজসেবক ও প্রাজ্ঞ আলেমকে হারালো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাতৃত্বকালীন ভাতা পেতে ভোগান্তি: সময়সীমার আগেই তালিকা চূড়ান্তের অভিযোগ

সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, রাজনৈতিক মহলে শোকের ছায়া

আপডেট সময় : ০১:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬