ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জুড়িতে সীমান্ত হত্যা ও ‘পুশইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

আন্তর্জাতিক সীমারেখা আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে সারাদেশে নিরীহ মানুষ হত্যা ও ‘পুশইন’ বন্ধের দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) ফুলতলা বাজারের এই কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন।

ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের অন্যতম নেতা ও জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আজিম উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব রুমেল আহমদ, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল্লাহ আল মামুন (সুরমান), জুড়ী উপজেলা জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য মাস্টার মোস্তাকিম আলী এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার নেতা মো. তারেক মিয়া। বক্তারা সীমান্তে নিরীহ মানুষের জীবন রক্ষা ও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

জুড়িতে সীমান্ত হত্যা ও ‘পুশইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬