ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় নগদ: কুইজ ও রিচার্জ অফারে মিলছে আকর্ষণীয় পুরস্কার

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ এবং রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। বিশ্বকাপ জুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা আকর্ষণীয় পুরস্কার জেতার পাশাপাশি জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন।

বিশ্বকাপের ম্যাচগুলোকে কেন্দ্র করে নগদ প্রতিদিন ফুটবলবিষয়ক কুইজের আয়োজন করছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে ফুটবলসংক্রান্ত প্রশ্ন থাকবে। কুইজে অংশগ্রহণকারীদের সঠিক উত্তর দিয়ে তা হ্যাশট্যাগ সহ ফেসবুকে শেয়ার করতে হবে। সর্বোচ্চ লাইক, শেয়ার ও কমেন্ট পাওয়া বিজয়ী পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স, যার মধ্যে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।

এছাড়া, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে থাকবে মেগা কুইজ আয়োজন। ফাইনালের দিন তিনটি পৃথক কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্যে হ্যাশট্যাগ সহ শেয়ার, লাইক ও কমেন্টে যিনি শীর্ষে থাকবেন, তিনিই সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন। অন্য বিজয়ীরাও পাবেন আকর্ষণীয় উপহার।

কুইজ আয়োজনের পাশাপাশি নগদ বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও পরিচালনা করছে। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করে যেকোনো ফুটবলপ্রেমী এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নগদের পক্ষ থেকে তাদের পছন্দের দেশের জার্সি উপহার পাবেন, যেখানে নিজের নাম ও পছন্দের নম্বর দিয়ে জার্সি উপহার নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও, রিচার্জ ক্যাম্পেইনে অংশ নেওয়া তিনজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।

এ বিষয়ে নগদের হেড অফ মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেন, “বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আমরা একটি আনন্দঘন পরিবেশ তৈরি করতে চাই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্বকাপ উন্মাদনায় নগদ: কুইজ ও রিচার্জ অফারে মিলছে আকর্ষণীয় পুরস্কার

আপডেট সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬