ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

লক্ষ্মীপুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের দক্ষিণ চরপাতা ঠাকুরবাড়ি এলাকায় নতুন মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ঠাকুরবাড়িতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের মতে, এলাকায় আগে থেকেই একটি পুরাতন মন্দির রয়েছে। সেই মন্দিরের পাশেই নতুন আরেকটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, তাদের নিজস্ব মালিকানাধীন সম্পত্তির ওপর প্রতিপক্ষ নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বর্তমানে ওই জমি সংক্রান্ত একটি মামলা লক্ষ্মীপুর আদালতে বিচারাধীন রয়েছে।

সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

লক্ষ্মীপুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত

আপডেট সময় : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬