ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: পারমাণবিক অস্ত্র চুক্তি সম্পন্ন হওয়ার দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং দেশটির সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটেছে। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, যা ছিল যুক্তরাষ্ট্রের মূল দাবি।

টেলি-র‍্যালিতে ট্রাম্প বলেন, ‘আপনারা শুনেছেন কি-না জানি না, তবে আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, যা আমাদের মূল দাবি ছিল।’ তিনি আরো মন্তব্য করেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সবকিছুর মীমাংসা করে ফেলেছি।’

চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি দুর্দান্ত চুক্তি করেছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই আমাদের লোকজন দেশে ফিরতে শুরু করবে। এটি প্রায় পুরোপুরি সম্পন্ন হয়েছে। আমরা যা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: পারমাণবিক অস্ত্র চুক্তি সম্পন্ন হওয়ার দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০৭:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬