ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর তিনটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। বিমানবন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসী মো. নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।

অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিজয় সরণী এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি হাইজ গাড়ির ধাক্কায় পাঠাও যাত্রী ইয়াকুব আলী (৫০) মারা যান। এছাড়া ডেমরা থানার স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হন।

বিমানবন্দর রেলস্টেশনের উত্তরে বুধবার দিবাগত রাত ১১টায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন নজরুল ইসলাম। স্থানীয়রা তাকে প্রথমে উত্তরার হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে রাত ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রায় ২০ বছর ধরে সৌদি প্রবাসী ছিলেন এবং দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পোস্তগোলা থেকে পাঠাও যোগে বাসায় ফেরার সময় পেছন থেকে টিএস স্পোর্টস চ্যানেলের একটি হাইয়েস গাড়ি ধাক্কা দিলে ইয়াকুব আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পাঠাও চালক তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ২টা ১৫ মিনিটে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব আলী মিরপুর পল্লবীর একজন ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।

এছাড়াও, ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক পুরুষের দুই হাত, দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢামেক মর্গে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তিনটি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। হাইয়েস গাড়ির চালক ফরহাদ (২৫) নিহত ইয়াকুব আলীর স্বজনদের সঙ্গে রয়েছে বলেও জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়িত্বে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬