ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঝড়-বৃষ্টির পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফের স্বাভাবিক নৌযান চলাচল

বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার প্রায় ২০ মিনিট পর রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বিকেল ৪টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে তীব্র স্রোত ও বড় বড় ঢেউ তৈরি হলে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তিনি আরও জানান, ছোট-বড় মিলিয়ে এই রুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ঝড়-বৃষ্টির পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফের স্বাভাবিক নৌযান চলাচল

আপডেট সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬