ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে ধামরাইয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীরানী (২২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার প্রেমিক স্বপন অধিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা লক্ষ্মীরানী প্রেমের সম্পর্কে জড়িয়ে সোমবার রাত ৮টার দিকে প্রেমিক স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে চলে আসেন। পরে ভোর রাতের দিকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে স্বপন তাকে রেখে অন্যত্র চলে যান বলে জানা গেছে। এরপর লক্ষ্মীরানী ঘরের ভেতরে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত লক্ষ্মীরানী মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে। ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে ধামরাইয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬