ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড়

বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সাপেক্ষে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড়ের সুবিধা চালু করেছে সরকার। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক পরিপত্র অনুযায়ী, এই সুবিধা আগামীতে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে।

নতুন নির্দেশনা অনুসারে, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা টিকিটের ভিত্তি মূল্যের উপর ২৫ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা অনলাইন এবং কাউন্টার উভয় মাধ্যমেই গ্রহণ করা যাবে। তবে, একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড়ের আওতায় আসতে পারবেন। অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়ার রেয়াত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি সকল এসি শ্রেণির টিকিটেও ২৫ শতাংশ ছাড়ের আওতায় আসবেন। এই ছাড়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি পূর্বের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।

বর্তমানে প্রতিবন্ধী যাত্রীরা স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার সময় এই সুবিধা ভোগ করতে পারবেন। তবে, রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে যে ভবিষ্যতে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। এই নতুন ভাড়া ছাড় সুবিধা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড়

আপডেট সময় : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬