গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা এবং পেশায় পিকআপের হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের দাসেরহাট সেবা গ্রিন ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির একটি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে পিকআপের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 

























