ইরান কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি আলি আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের সেনাবাহিনী অবশ্য এই হামলা প্রতিহত করার দাবি করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এই অঞ্চলের বিমান ও নৌঘাঁটিসহ মোট ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ করেছে।
এর আগে, মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রিপোর্টারের নাম 

























