ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

জামালপুরের মেলান্দহ উপজেলায় একই পুকুরে ডুবে মো. সিফাত (১০) ও আশরাফি হোসেন আন্নাস (৯) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।

নিহত সিফাত রায়ের বাকাই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে এবং আন্নাস একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষে মঙ্গলবার বিকেলে দুই বন্ধু গোসল করতে পুকুরে যায়। কিন্তু তারা আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। অবশেষে রাত সাড়ে ১১টার দিকে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত শিশু দুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দলের বিশ্বকাপ ২০২৬: আয় ১১ বিলিয়ন ডলার, প্রাইজমানি রেকর্ড

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

আপডেট সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬