দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা এই দণ্ডাদেশ দেন।
থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলার মহিলা কলেজ মোড় এবং ভিয়াইল ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তানভির ইসলাম পিয়াল (২৮), ফারিজুল ইসলাম (২৪) ও পল্লব রায় নামে তিনজনকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন-নবী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করেছেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















