যুক্তরাষ্ট্র ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি ইরানের আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘সমানুপাতিক জবাব’। এই হামলার পর পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল ও হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
বুধবার ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। সেন্টকম (CENTCOM) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে।
এর আগে, সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর জানায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে, যা ওমান উপসাগরে পতিত হয়।
রিপোর্টারের নাম 

























