ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফরিদপুরে পুলিশের মারধরে কৃষকদল নেতার কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ

ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় পুলিশের মারধরে কৃষকদল নেতার কানের পর্দা ফেটে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহত কৃষক দলের নেতা ফারদিন হাসান উজ্জ্বল বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, সোমবার রাতে ফারদিন হাসান উজ্জ্বল তার পরিচিত আপন মাতুব্বরকে থানায় আটক করা হয়েছে খবর পেয়ে ওষুধ ও শুকনো খাবার নিয়ে থানায় দেখা করতে গিয়ে এসআই কবিরের রোষানলে পড়েন। নিজের পরিচয় দেওয়ার পরেও এসআই কবির হোসেন উত্তেজিত হয়ে উজ্জ্বলকে কিল, ঘুষি ও থাপ্পড় দিয়ে শারীরিক নির্যাতন করে থানা থেকে বের করে দেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর আহত অবস্থায় ফারদিন হাসান উজ্জ্বল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাদরাসা মাঠে প্রতিবাদ সভা করে উপজেলা কৃষক দল। তারা ঘটনার সুষ্ঠু তদন্তসহ এসআই কবির হোসেনকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

ভুক্তভোগী ফারদিন হাসান উজ্জ্বল বলেন, প্রতিবেশীকে খাবার ও ওষুধ দিতে থানায় গিয়েছিলেন। সেখানে এসআই কবির তার পরিচয় জানতে চান এবং তিনি কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিলে মারধর শুরু করেন। কান দিয়ে রক্ত বের হওয়ায় চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন কানের পর্দা ফেটে গেছে।

এ বিষয়ে এসআই কবির হোসেন জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তৎক্ষণিক সমাধান হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

ফরিদপুরে পুলিশের মারধরে কৃষকদল নেতার কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬