মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লি চং ইয়ং (৪৮) নামের এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নরসিংদীর মাধবদী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গত ২৭ মে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্যমতে, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনাকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোচ নিয়োগে দুর্নীতির অভিযোগ: দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনে পুলিশি অভিযান

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬