ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কৃষ্ণচূড়ার রক্তিম আভায় সেজেছে ইডেন কলেজ ক্যাম্পাস

তীব্র গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক তখনই ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে রক্তরাঙা কৃষ্ণচূড়া। গ্রীষ্মের এই মৌসুমে প্রকৃতির সবটুকু সৌন্দর্য যেন উজাড় করে দিয়েছে এই রক্তিম ফুল। কলেজের অলিগলিতে ছড়িয়ে থাকা কৃষ্ণচূড়া যেন পুরো বিদ্যাপীঠকে এক নতুন ও মোহনীয় রূপে রাঙিয়ে তুলেছে।

ক্যাম্পাসের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে বিশালাকার এক কৃষ্ণচূড়া গাছ, যা তার শাখা-প্রশাখা নিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। এছাড়া প্রশাসনিক ভবনের পাশ এবং ৩ নম্বর ভবনের সামনের গাছগুলোও লাল ফুলে ছেয়ে গেছে। এই সৌন্দর্য উপভোগ করতে এবং স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীরা ভিড় করছেন গাছের তলায়, কেউবা মেতে উঠছেন ছবি তোলায়।

প্রতি বছরই গ্রীষ্মের এই সময়ে কৃষ্ণচূড়ার উজ্জ্বল উপস্থিতি শিক্ষার্থীদের মনে দোলা দেয়। ক্লাসের ফাঁকে আড্ডা কিংবা অবসরে এই রক্তরাঙা ফুলের মেলা ইডেন কলেজ ক্যাম্পাসকে করে তোলে আরও প্রাণবন্ত ও অনন্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

কৃষ্ণচূড়ার রক্তিম আভায় সেজেছে ইডেন কলেজ ক্যাম্পাস

আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬