ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা সামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণের পাশাপাশি প্রতিমন্ত্রী স্থানীয় জেলেদের মাঝে মাছ ধরার জাল এবং শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার সব সময় সচেষ্ট রয়েছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬