ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কিংবদন্তি লাকী আখান্দের স্মরণে জন্মদিনে প্রকাশিত হলো তাঁর সুরে ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুরে একটি অপ্রকাশিত গান প্রকাশিত হয়েছে। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটি গোলাম মোর্শেদের কথায় সুরারোপিত এবং এটি গেয়েছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হয়েছে।

গানটিতে গিটারের সুর দিয়েছেন আহনাফ খান অনিক এবং সাউন্ড ডিজাইন করেছেন তিনিই। কীবোর্ডে ছিলেন রফিকুল ইসলাম ফরহাদ। নতুন এই গান প্রসঙ্গে শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘লাকী ভাই ছিলেন একজন কিংবদন্তি শিল্পী। তাঁর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আমার হয়নি। প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে জানতে পারি লাকী ভাইয়ের সুরে কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। আমি তাঁর কাছে একটি গান করার আগ্রহ প্রকাশ করলে, তিনি আমাকে এই গানটি দেন। এটি আমার জীবনের একটি বড় স্বপ্ন পূরণের মতো। আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের মেজাজ ধরে রাখতে। তাঁর জন্মদিনে এই গানটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।’

গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি ও অসংখ্য গান রয়েছে। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আমি লিরিক লিখে তাঁকে দিতাম এবং তিনি সুর করার পর মোবাইল ফোনে রেকর্ড করে রাখতেন। তাঁর অনেক গানই সেসময় প্রকাশিত হয়নি। জয় শাহরিয়ার আমার স্নেহের অনুজ শিল্পী। ওর আগ্রহে এই গানটি ওকে দিয়েছি। জয়ের কাজ আমার খুব ভালো লেগেছে। আশা করি, লাকী ভাইয়ের শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

গানটির লিরিক ভিডিও জয় শাহরিয়ার এবং গান জানার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এছাড়াও বিশ্বজুড়ে সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

কিংবদন্তি লাকী আখান্দের স্মরণে জন্মদিনে প্রকাশিত হলো তাঁর সুরে ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬