ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুমিল্লায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১১

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে সিমরান (৬ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুটি কুমিল্লা নগরীর নূরপুর এলাকার বাসিন্দা মো. শিমুল মিয়ার মেয়ে। জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হামের উপসর্গ দেখা দিলে সিমরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ।

চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত ও সময়মতো টিকা না দেওয়া এবং অভিভাবকদের অসচেতনতার কারণেই হাম আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা হলো, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ হাজার ৫৮৭ জন বাড়ি ফিরেছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

কুমিল্লায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১১

আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬