বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিনের নিভৃতচারী ও প্রচারবিমুখ গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্কের খবরে সরগরম ভারতীয় বিনোদন অঙ্গন। শোবিজ জগতের বাইরের মানুষ গৌরী মূলত ফ্যাশন ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে পড়াশোনা করা গৌরী বর্তমানে নিজের পেশাগত জীবন ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও গত কয়েক বছরে তাদের বন্ধুত্ব গভীর সম্পর্কে রূপ নিয়েছে। আমির খানের পরিবারের সদস্যদের সঙ্গেও গৌরীর চমৎকার সুসম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আমিরের ৬০তম জন্মদিনের প্রাক্কালে জনসমক্ষে তাদের উপস্থিতি নতুন করে বিয়ের জল্পনাকে উসকে দিয়েছে। তবে এ বিষয়ে আমির খানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রিপোর্টারের নাম 






















