মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

অবসর জীবনেও শিল্প ও পরিবার নিয়ে ব্যস্ত রহমত আলী-জলি দম্পতি

দেশের নাট্যাঙ্গন ও শিক্ষকতা জগতের দুই উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক রহমত আলী ও অধ্যাপক ওয়াহীদা মল্লিক জলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অবসরে গেলেও সৃজনশীল কাজ থেকে মোটেও দূরে সরে যাননি এই বরেণ্য শিল্পী দম্পতি। বর্তমানে তারা অভিনয়ের চেয়ে নিভৃত ও শান্ত জীবন যাপনকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

সম্প্রতি গুণী নির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘ফুল গাও’ নামক একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তারা। দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে পর্দায় দেখতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। মাঝে তাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়লেও তারা জানিয়েছেন, তারা দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো গল্পের প্রস্তাব পেলে নিয়মিত কাজ করতে আগ্রহী।

বর্তমানে রাজধানীর উত্তরার বাসভবনে দুই ছেলের সঙ্গে আনন্দঘন সময় কাটছে এই দম্পতির। প্রবাসে থাকা দুই সন্তান ছুটিতে দেশে আসায় রহমত আলী ও ওয়াহীদা মল্লিক জলির ঘর এখন পারিবারিক উৎসবে মুখরিত। দীর্ঘ কর্মময় জীবনের ক্লান্তি শেষে এই অবসর সময়কে তারা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন প্রসারে ইসলামী ব্যাংকের বিশেষ উদ্যোগ

অবসর জীবনেও শিল্প ও পরিবার নিয়ে ব্যস্ত রহমত আলী-জলি দম্পতি

আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬