মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সাগর জাহানের নাটকে ফিরলেন ফখরুল বাশার ও মিলি বাশার

দীর্ঘ ৫০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। ছোট পর্দার এই প্রিয় মুখ দুজনকে এবার দেখা যাবে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের বিশেষ নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’-তে। কামরুল আহসানের রচনায় নাটকটির চিত্রধারণের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফখরুল বাশার মাসুম বলেন, কানাডা থেকে ফেরার পর বেশ কিছু কাজের প্রস্তাব ছিল। সাগর জাহানের এই নাটকের গল্পটি অত্যন্ত মার্জিত ও হৃদস্পর্শী হওয়ায় কাজটি করতে রাজি হয়েছি। এখানে আমি অভিনেত্রী পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে একটি গোছানো কাজ হয়েছে যা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

অভিনেত্রী মিলি বাশারও দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, পছন্দের কর্মস্থলে ফেরার আনন্দই আলাদা। এই নাটকে তারা একটি পারিবারিক আবহে অভিনয় করেছেন। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন প্রসারে ইসলামী ব্যাংকের বিশেষ উদ্যোগ

সাগর জাহানের নাটকে ফিরলেন ফখরুল বাশার ও মিলি বাশার

আপডেট সময় : ০৩:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬