মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৯ আগস্ট

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ৯ আগস্ট থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শীর্ষক এই উৎসবটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। রাজধানীর জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে আয়োজিত এই উৎসবে দর্শকরা বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।

উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিন ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ এবং আনোয়ার হোসেনের মতো কিংবদন্তি শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ এবং রাত ৮টায় মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ প্রদর্শিত হবে। সমাপনী দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’ এবং রাত ৮টায় আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা নামবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। সুস্থ ধারার চলচ্চিত্রকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৯ আগস্ট

আপডেট সময় : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬