মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

সাভারের আশুলিয়ায় এক স্থানীয় বিএনপি নেতাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার সকালে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লার বাসার প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগে এসব সামগ্রী পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন ইসমাইল হোসেন। ব্যাগের ভেতরে কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপজল ও সাবানের পাশাপাশি একটি হাতে লেখা হুমকি সংবলিত চিঠি পাওয়া যায়। চিঠিতে তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের সংশোধন না করলে পরিণাম হবে ভয়াবহ।

ভুক্তভোগী ইসমাইল হোসেন মোল্লা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। ঘটনার পর তিনি জানান, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। এ ধরনের কাপুরুষোচিত হুমকিতে আমি বিচলিত নই। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামতসহ ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে ১১ দলীয় জোট: আজ চূড়ান্ত সিদ্ধান্ত

আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬