প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কৃষক স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণ বিতরণে অগ্রাধিকার প্রদানের পাশাপাশি সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, স্মার্ট কার্ডধারী কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাব খোলা ও পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদানে ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকরা যেন কোনোভাবেই ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন। স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে কৃষি ঋণ ও প্রণোদনা বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তথ্যনির্ভর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 























