ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটিতে বার্ষিক সহায়তা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও সংস্থাটি জানিয়েছে।

সম্প্রতি ঢাকায় সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটি আগামী পাঁচ বছরে বাংলাদেশকে মোট ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে। পাশাপাশি বার্ষিক ঋণ ও সহায়তা প্রবাহ ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। এই অর্থায়ন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

আপডেট সময় : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬