ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চুক্তি নিয়ে ইরানই হতাশায় ছিল, যুক্তরাষ্ট্র নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনায় ওয়াশিংটন নয়, বরং তেহরানই ‘মরিয়া’ অবস্থানে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ‘আমরা মরিয়া হয়ে বৈঠকে বসিনি, ইরানই বসেছে। তারা হতাশায় শেষ হয়ে গেছে।’ তিনি আরও বলেন যে, সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত ৬০ দিনের আলোচনার সময়সীমা পূর্ণ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ইরানকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে লিখেছেন, ‘তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

চুক্তি নিয়ে ইরানই হতাশায় ছিল, যুক্তরাষ্ট্র নয়: ট্রাম্প

আপডেট সময় : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬