বেইজিংয়ের গণমহাভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (২০ মে) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট পুতিনের ২৫তম চীন সফর দুই দেশের মধ্যকার সম্পর্কের উচ্চতা ও বিশেষত্বকেই তুলে ধরে। তিনি জানান, উভয়েই একটি গভীর, বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত যোগাযোগ রক্ষা করেছেন। এই সময় দুই দেশের মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতা আরও জোরদার এবং সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হয়েছে।
শি আরও উল্লেখ করেন যে, চলতি বছরটি চীন-রাশিয়া কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী। গত তিন দশকে, দুই দেশের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে এবং ঐতিহাসিক সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব হিসেবে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ‘জোট নিরপেক্ষতা, সংঘর্ষ না-করা, ও তৃতীয় পক্ষের বিরুদ্ধে না থাকার’ নীতি এবং সমতা, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতাপূর্ণ বিজয়ের নীতি অনুসরণ করে আন্তর্জাতিক ন্যায্যতা ও সুবিচার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
চীনের প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট পুতিন ও তার যৌথ কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক এক নতুন সূচনায় পৌঁছেছে। উভয় পক্ষেরই শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং যৌথ বিজয়ের সময়ের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চ মানের উন্নয়নের দিকে পরিচালিত করা উচিত। তিনি আরও বলেন, উচ্চতর মানের রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে হবে এবং কৌশলগতভাবে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে হবে, যা দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি।
রিপোর্টারের নাম 

























