ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

দেশের উন্নয়নে সেবাধর্মী সংগঠনের ভূমিকা অনস্বীকার্য: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের একার পক্ষে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে রোটারির মতো সেবাধর্মী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারির কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবকল্যাণে এসব সংগঠনের সেবামূলক কাজ আরও বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে রোটারি ক্লাব যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত সভাপতি লতিফা জাহাঙ্গীর তার বক্তব্যে জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের কার্যক্রম তুলে ধরে জানান, দীর্ঘ চার দশক ধরে তারা অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে রোটারি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

দেশের উন্নয়নে সেবাধর্মী সংগঠনের ভূমিকা অনস্বীকার্য: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬