ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ছাত্রত্ব হারিয়েও হলে অবস্থান ছাত্রদল নেতার, রাবি প্রশাসনের হল ছাড়ার নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতের বিরুদ্ধে ছাত্রত্ব শেষ হওয়ার পরও অবৈধভাবে হলে থাকার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অ্যাকাডেমিক বিধি অনুযায়ী ড্রপআউট হওয়ায় তিনি আর হলে থাকার যোগ্যতা রাখেন না। ইতিমধ্যে তাকে হল ত্যাগের জন্য চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নিশাত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বারবার অকৃতকার্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার ছাত্রত্ব বাতিল হয়। বর্তমানে তিনি মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে অবস্থান করছেন। এ বিষয়ে নিশাত জানান, বিশেষ কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ছাত্রত্ব বাতিল হয়েছে এবং তিনি পুনরায় সিট বরাদ্দের জন্য আবেদন করেছেন। তবে হল প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, বৈধ ছাত্রত্ব ছাড়া কাউকে হলে থাকার সুযোগ দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

ছাত্রত্ব হারিয়েও হলে অবস্থান ছাত্রদল নেতার, রাবি প্রশাসনের হল ছাড়ার নির্দেশ

আপডেট সময় : ১১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬