ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পুলিশে বড় রদবদল: ১৪ ডিআইজিসহ ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জনস্বার্থে পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১৯ জন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের এই অবসর প্রদান করা হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই বিগত সময়ে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

পুলিশে বড় রদবদল: ১৪ ডিআইজিসহ ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আপডেট সময় : ১১:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬