ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিটিভির ভ্যাট অব্যাহতি: অবসরে যাওয়া সচিবের নামে প্রজ্ঞাপন জারি নিয়ে বিতর্ক

ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ভ্যাট অব্যাহতি দিয়ে জারি করা একটি প্রজ্ঞাপন নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। গত ২ জুলাই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই এসআরও জারি করা হলেও সেখানে স্বাক্ষরকারী হিসেবে সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের নাম রয়েছে, যিনি ২৯ জুনই অবসরে গিয়েছেন। নিয়মানুযায়ী ওই সময়ে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল।

জানা গেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার জন্য বিটিভির প্রায় ৭৩ কোটি টাকা ব্যয় হচ্ছে। এই ব্যয়ের ওপর ভ্যাট মওকুফের জন্য সরকার চারটি শর্ত আরোপ করেছে। তবে প্রশাসনিক এই ভুলের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

বিটিভির ভ্যাট অব্যাহতি: অবসরে যাওয়া সচিবের নামে প্রজ্ঞাপন জারি নিয়ে বিতর্ক

আপডেট সময় : ১১:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬