ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফর: চীন-রাশিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ২৫তম রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছেছেন। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে।

পুতিনকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন-রুশ সার্বিক কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক সুস্থ, স্থিতিশীল ও গভীরভাবে বিকশিত হচ্ছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, যা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ন্যায়পরায়ণতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চলতি বছর চীন-রুশ কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী, ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুপ্রতিম সহযোগিতামূলক চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী এবং ‘চীন-রাশিয়া শিক্ষা বর্ষের’ সূচনা বছর। উভয় পক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে চীন-রুশ সম্পর্ককে আরও গভীর পর্যায়ে ও উচ্চমানে উন্নীত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বদ্ধপরিকর, যাতে বিশ্বের জন্য আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগানো যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফর: চীন-রাশিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬