ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা তৈরি করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাতকে নতুন নেতা হিসেবে ক্ষমতায় বসানোর ছক কষা হয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের এই উচ্চাভিলাষী যুদ্ধ পরিকল্পনায় আহমাদিনেজাতকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল এবং তার সঙ্গে আলোচনাও হয়েছিল। যদিও আহমাদিনেজাত অতীতে ইসরায়েলের কড়া সমালোচক ছিলেন, তবুও দেশটির বর্তমান শাসনব্যবস্থা ভেঙে দিয়ে তাকে বিকল্প সরকার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়। ইসরায়েলের লক্ষ্য ছিল বিমান হামলা ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে ইরানের বর্তমান অবকাঠামো ধ্বংস করে সেখানে নিজেদের পছন্দমতো নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তবে এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























