ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিন সংহতি ও তারকাকণ্ঠ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবে এবারও গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। উৎসবে উপস্থিত একাধিক তারকা ও নির্মাতা গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে সোচ্চার হয়েছেন। অভিনেত্রী কেট ব্ল্যানচেট দুঃখ প্রকাশ করে বলেছেন, চলচ্চিত্র উৎসবগুলো আজ এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ ও গণহত্যার মতো মানবিক সংকট নিয়ে আলোচনার প্রয়োজন পড়ছে।

স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম ফিলিস্তিনের পক্ষে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান বিশ্বজুড়ে যে সংঘাত চলছে, তা মূলত দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক আচরণেরই ফল। এর আগে অস্কারের মঞ্চেও তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন। এ বছর উৎসবের বিভিন্ন পর্বে তারকাদের এই সংহতি প্রকাশ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিন সংহতি ও তারকাকণ্ঠ

আপডেট সময় : ০৮:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬