ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানে যুদ্ধকালীন মনোবল বাড়াতে শতাধিক যুগলের গণবিয়ে

ইরানে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেহরানে শতাধিক তরুণ-তরুণীর গণবিয়ের আয়োজন করা হয়েছে। তেহরানের ইমাম হোসেন স্কয়ারে ১১০টিরও বেশি যুগল একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাষ্ট্রীয় টেলিভিশনে এই বিশেষ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

জানা গেছে, এই যুগলরা সরকারের ‘আত্মোৎসর্গ’ কর্মসূচিতে তালিকাভুক্ত। এই কর্মসূচির আওতায় তারা দেশের প্রয়োজনে জীবন বাজি রাখার অঙ্গীকার করেছেন। বিয়ের অনুষ্ঠানে সামরিক জিপের ব্যবহার এবং ধর্মীয় নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান যুদ্ধাবস্থার মধ্যেও তরুণ প্রজন্মের এই উদ্যোগকে দেশটির সরকারি মহলে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

ইরানে যুদ্ধকালীন মনোবল বাড়াতে শতাধিক যুগলের গণবিয়ে

আপডেট সময় : ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬