ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্রিটিশ চিকিৎসা শিক্ষায় ইতিহাস গড়লেন বাংলাদেশি চিকিৎসক

যুক্তরাজ্যের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসক ড. মনজুর শওকত। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অব মেডিসিনের এই ক্লিনিক্যাল লেকচারার প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিগত শিক্ষণ সম্মাননা অর্জনের রেকর্ড গড়েছেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা এই চিকিৎসক দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

২০২৬ সালের মে মাসে ইম্পেরিয়াল কলেজ লন্ডন স্কুল অব মেডিসিন থেকে ‘টিচিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার মাধ্যমে তিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেন। ২০১৮ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বিভিন্ন মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড জয়ের মাধ্যমে তিনি নিজেকে যুক্তরাজ্যের অন্যতম সেরা চিকিৎসা শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের চিকিৎসা প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

ব্রিটিশ চিকিৎসা শিক্ষায় ইতিহাস গড়লেন বাংলাদেশি চিকিৎসক

আপডেট সময় : ০৭:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬