কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল নিয়ন্ত্রণে নতুন কৌশল গ্রহণ করেছে ইরান। দেশটি ‘প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে, যারা এখন থেকে এই রুটে জাহাজ চলাচলের বিষয়টি তদারকি করবে। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া এই পথ ব্যবহারকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, প্রণালি পার হওয়া জাহাজগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিমা ফি নেওয়া হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে ইরান বিশাল অংকের রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে ইরানের এই কঠোর অবস্থান ও টোল আদায়ের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সাম্প্রতিক সময়ে সাগরে বেশ কয়েকটি হামলার ঘটনার পর থেকে এই রুটে জাহাজ চলাচল নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে বিকল্প সমুদ্রপথের সন্ধানে নেমেছে অনেক দেশ।
রিপোর্টারের নাম 

























