দিল্লি দাঙ্গার মামলায় অভিযুক্ত ও কারাবন্দি অ্যাক্টিভিস্ট উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন দিল্লির আদালত। মায়ের অস্ত্রোপচার এবং পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণ দেখিয়ে ১৫ দিনের জামিন চেয়েছিলেন তিনি। তবে অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপেয়ী তার এই আবেদন সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের সময় সংঘটিত ভয়াবহ দাঙ্গায় ৫৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। ওই দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে উমর খালিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
রিপোর্টারের নাম 

























