ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে তেহরান তাদের নতুন শান্তি প্রস্তাবের শর্তাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি জানিয়েছেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো লেবাননসহ সকল ফ্রন্টে অবিলম্বে সংঘাত বন্ধ করা এবং সংশ্লিষ্ট অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিশ্চিত করা।
তেহরানের নতুন এই প্রস্তাবে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানি তহবিল অবমুক্ত করার দাবি জানানো হয়েছে। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও যুক্ত করা হয়েছে। এদিকে, ওয়াশিংটনের সঙ্গে চলমান গুরুতর আলোচনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তবে কোনো চুক্তি চূড়ান্ত না হলে সামরিক বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























