নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিং শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্থানকালে এক সাংবাদিকের করা প্রশ্ন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নরওয়ের সংবাদমাধ্যম দাগসাভিসেন-এর সাংবাদিক হ্যাল লিং এ সময় চিৎকার করে জানতে চান, বিশ্বের সবচেয়ে মুক্ত গণমাধ্যমের দেশ থেকে আসা প্রতিনিধি হয়েও তিনি কেন সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ দিচ্ছেন না। এ ঘটনার পর থেকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই সাংবাদিককে একটি ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হলে সেখানেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাংবাদিক লিং ভারতের মানবাধিকার রেকর্ড ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললে সরকারি প্রতিনিধিরা দাবার উৎপত্তি বা যোগব্যায়ামের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে উত্তর দেন। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়লে হ্যাল লিং তীব্র ব্যক্তিগত আক্রমণের শিকার হন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালানো হলেও তিনি দৃঢ়ভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
রিপোর্টারের নাম 

























