আন্তর্জাতিক ফুটবল থেকে দুই বছর আগে অবসর নেওয়া কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আবারও জার্মানির জার্সিতে মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন। বয়স এবং দীর্ঘ বিরতি পেরিয়ে তাকে বিশ্বকাপ স্কোয়াডে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করছেন কোচ হুলিয়ান নাগেলসমান। ৪০ বছর বয়সী এই তারকার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় জার্মান টিম ম্যানেজমেন্ট।
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে নয়্যারের দুর্দান্ত ফর্ম তাকে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি করে দিয়েছে। যদিও জার্মান ফুটবল ফেডারেশন বা কোচ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন টুর্নামেন্টে নয়্যারকেই মূল গোলরক্ষক হিসেবে ভাবা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার নৈপুণ্য কোচিং স্টাফদের আস্থা অর্জন করেছে, যদিও তার চোটের ইতিহাস নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে।
রিপোর্টারের নাম 

























