পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চার দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত বেসরকারি খাতের কর্মীরা সবেতন ছুটি উপভোগ করতে পারবেন। উল্লেখ্য যে, আমিরাতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
রিপোর্টারের নাম 

























