ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে বড় স্বস্তিতে গৌতম আদানি, প্রত্যাহার হচ্ছে সব ফৌজদারি মামলা

ভারতের অন্যতম শীর্ষ ধনী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা জালিয়াতির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন। সোমবার এই ধনকুবেরকে আইনি জটিলতা থেকে মুক্তি দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে আদানির একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগটিও নিষ্পত্তি করা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদানির বিরুদ্ধে চলমান মামলাগুলোর এই নিষ্পত্তি এমন এক সময়ে ঘটছে যখন তার আইনজীবী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও কাজ করছেন। এর আগে গত মাসে ওই আইনজীবী জানিয়েছিলেন যে, তার মক্কেল গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছেন। তবে আইনি জটিলতা থাকার কারণে সেই বিনিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছিল না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আদানির বিরুদ্ধে এই হাই-প্রোফাইল মামলাগুলো দায়ের করা হয়েছিল। ট্রাম্পের বিচার বিভাগ দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরির আনা এসব অভিযোগ বাতিলের পথে হাঁটল। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ভারতে একটি বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া বিনিয়োগকারীদের কাছে দুর্নীতির তথ্য গোপন করে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে। তবে শুরু থেকেই আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করে আসছিল।

এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে আদানি এন্টারপ্রাইজ নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করতে রাজি হয়েছে। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি দুবাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে এলপিজি গ্যাস কিনেছিল যা মূলত ইরান থেকে সরবরাহ করা হয়েছিল, যদিও কাগজপত্রে তা ওমান ও ইরাকের বলে দাবি করা হয়। বর্তমানে আদানি এন্টারপ্রাইজ ভারতে এলপিজি আমদানি বন্ধ রেখেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সকল নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

যুক্তরাষ্ট্রে বড় স্বস্তিতে গৌতম আদানি, প্রত্যাহার হচ্ছে সব ফৌজদারি মামলা

আপডেট সময় : ০৯:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬