ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জ্বালানি সংরক্ষণে নতুন উচ্চতায় চীন: নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন

টেকসই জ্বালানি সংরক্ষণে বিশ্বজুড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে চীন। চলতি বছরে দেশটি জ্বালানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রযুক্তির উদ্ভাবনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশটির বিভিন্ন প্রান্তে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক পাওয়ার ইউনিট।

দক্ষিণ চীনের চাওছিং শহরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ভ্যারিয়েবল-স্পিড পাম্পড-স্টোরেজ ইউনিটের কাজ শুরু হয়েছে। এই পদ্ধতিতে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে জলাধারে পানি সংরক্ষণ করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী সেই পানি থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ গত বছরের তুলনায় ১২ শতাংশেরও বেশি বেড়েছে।

এছাড়া পূর্ব চীনের হুয়াই’আন শহরে বিশ্বের বৃহত্তম কমপ্রেসড-এয়ার এনার্জি স্টোরেজ বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। বর্তমানে লিথিয়াম-আয়ন ব্যাটারির বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি হাইড্রোজেনভিত্তিক জ্বালানি সংরক্ষণের মতো আধুনিক প্রযুক্তিগুলোও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে দেশটি। মার্চের শেষ নাগাদ চীনে নতুন ধরনের জ্বালানি সংরক্ষণের মোট সক্ষমতা ১৪০ গিগাওয়াট ছাড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

জ্বালানি সংরক্ষণে নতুন উচ্চতায় চীন: নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন

আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬