ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব: মালয়েশিয়ার সহযোগিতা চাইল ইউজিসি

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন ও বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে উচ্চশিক্ষায় পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মালয়েশিয়ার প্রতি এই আহ্বান জানানো হয়।

সম্প্রতি ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে এই আহ্বান জানান। সভায় ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমানসহ উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আনোয়ার হোসেন গবেষণায় যৌথ সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি সহায়তা, উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তিনি মালয়েশিয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা, গবেষণা নীতিমালা প্রণয়ন এবং শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও সহায়তা প্রত্যাশা করেন।

অধ্যাপক সাইদুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। শিক্ষা এই দ্বিপাক্ষিক সম্পর্কের একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করছে, যেখানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ থেকে উপকৃত হচ্ছে। এই সভা উভয় দেশের উচ্চশিক্ষা খাতে একটি অর্থবহ ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব: মালয়েশিয়ার সহযোগিতা চাইল ইউজিসি

আপডেট সময় : ০৬:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬