ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইলন মাস্কের মন্তব্যে বিতর্কের ঝড়: ইনস্টাগ্রাম নারীদের জন্য, পুরুষদের ট্রানজিশন নিয়ে প্রশ্ন

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। তিনি দাবি করেছেন, ইনস্টাগ্রাম মূলত নারীদের জন্য এবং যেসব প্রাপ্তবয়স্ক পুরুষ তাকে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পাঠান, তাদের লিঙ্গ পরিবর্তন বা ‘ট্রানজিশন’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের অভ্যাস এবং এর পরিবর্তনশীল প্রবণতা নিয়ে একটি আলোচনায় মাস্ক এই মন্তব্য করেন। সেখানে মানুষের ডিজিটাল আচরণ কীভাবে তাদের জীবনের বিভিন্ন পর্যায়কে প্রতিফলিত করে, তা নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ইনস্টাগ্রামে আকর্ষণীয় ছবি পোস্ট করা, সারাদিন স্টোরি দেওয়া বা বাড়িতে তৈরি খাবারের ছবি শেয়ার করার মতো সাধারণ বিষয়গুলো আলোচিত হচ্ছিল।

এই আলোচনার প্রতিক্রিয়ায় ইলন মাস্ক এক্স-এ লেখেন, ‘অবশ্যই ইনস্টাগ্রাম মেয়েদের জন্য। মাঝেমধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষরা আমাকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান এবং আমি তখন ভাবি আপনারা কি লিঙ্গ পরিবর্তনের (ট্রানজিশনিং) প্রক্রিয়ায় আছেন নাকি?’

মাস্কের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু ব্যবহারকারী তার এই বক্তব্যকে ‘লিঙ্গবৈষম্যমূলক’ এবং ‘আপত্তিকর’ বলে সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী মাস্কের পোস্টে মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় আমাদের সবার বাস্তববাদী হওয়া উচিত যে আমরা আসলে কে বা জীবনের কোন পর্যায়ে আছি। আমাদের সবার চোখের নিচে কালি আছে, চুলে পাক ধরেছে। মিথ্যে বলা বন্ধ করে সৎ হওয়াটাই পৃথিবীর জন্য সবচেয়ে ভালো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

ইলন মাস্কের মন্তব্যে বিতর্কের ঝড়: ইনস্টাগ্রাম নারীদের জন্য, পুরুষদের ট্রানজিশন নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৯:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬