ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের আগে তুরস্কে ইরান দলের প্রস্তুতি শিবির, ভিসা জটিলতা অব্যাহত

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি সারতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলন ক্যাম্প, কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগেও গত মার্চ মাসে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার জন্য তুরস্কের আনতালিয়ায় গিয়েছিল টিম মেল্লি। এবারও আনতালিয়াই তাদের প্রধান ক্যাম্পের স্থান। প্রাথমিক ৩০ সদস্যের দল নিয়ে তারা তুরস্কে যাচ্ছে, যেখান থেকে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। দলের অন্যতম পরিচিত মুখ ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি, যিনি একসময় এফসি পোর্তোতে খেলেছেন এবং বর্তমানে অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন।

দলটির কোচ আমির গালেনোয়ি জানিয়েছেন, বিশ্বকাপের আগে এই শেষ প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বেছে নেওয়া তার কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল।

আনতালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ রয়েছে ইরানের। এর মধ্যে একটি ম্যাচ গাম্বিয়ার বিপক্ষে নিশ্চিত হয়েছে।

এদিকে, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন যে, তাদের দলের সদস্যদের জন্য এখনও কোনো ভিসা ইস্যু হয়নি। তিনি আরও জানান, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের তুরস্কে আঙুলের ছাপ দিতে হতে পারে। তবে আনতালিয়া থেকে প্রায় ৪৫০ কিলোমিটারের বেশি দূরের আঙ্কারায় গিয়ে আঙুলের ছাপ দিতে তারা অনাগ্রহী।

চলমান যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান দলের নিরাপত্তা ও নিশ্চয়তা নিয়ে আলোচনার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করতে পারেন মেহদি তাজ। সম্প্রতি ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম হাসিওসমানোগলু এবং ফিফা মহাসচিব মাত্তিয়াস গ্রাফটসরমের সঙ্গে একটি ইরানি প্রতিনিধিদল বৈঠক করেছে। এই বৈঠকে বিশ্বকাপের আগে তুরস্কে ইরান জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

বিশ্বকাপের আগে তুরস্কে ইরান দলের প্রস্তুতি শিবির, ভিসা জটিলতা অব্যাহত

আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬