ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ টহলের মুখে হরমুজ প্রণালিতে ছয়টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত ওমানি করিডোর ছেড়ে বিকল্প পথে চলতে বাধ্য হয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে পথ পরিবর্তন করা জাহাজগুলোর মধ্যে দুটি ইরানের দিকে অগ্রসর হলেও বাকি চারটি জাহাজ পারস্য উপসাগরের অভ্যন্তরে ফিরে গেছে। আইআরজিসির নৌ ইউনিটগুলো রেডিও বার্তার মাধ্যমে এই জাহাজগুলোকে সতর্ক করে বলে জানা গেছে।
বিশেষ করে ইরান যে নৌপথকে ‘নিরাপদ রুট’ হিসেবে নির্ধারণ করেছে, তার বাইরে কোনো জাহাজ চলাচল করলে সেগুলোকে এই ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালিতে ইরানের এই ক্রমবর্ধমান নজরদারি ও টহল আন্তর্জাতিক নৌ চলাচলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























